ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত: ডিএমপি কমিশনার

  • আপলোড তারিখঃ 13-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 195776 জন
ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত: ডিএমপি কমিশনার ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলির ঘটনার পর আসামি শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নামে। কাজ করছে গোয়েন্দা বিভাগের সদস্যরাও। ইতিমধ্যেই আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছি। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি