সিলেট প্রতিনিধি
সিলেটের মোগলাবাজারে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ নামে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে ট্রেনের লাইন থেকে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
