প্রশ্ন
জুলফিকার হাসান জুমন
প্রশ্ন আমার তাদের কাছে,
যারা দেশ করিলো মুক্ত।
স্বাধীন দেশে এখনো কেন দুর্নীতি টা যুক্ত?
এখনো কেন চাকুরি নিতে দিতে হয় ঘুষ?
মামার জোর নেই এটাই কি তার দোষ?
বড় বড় নেতা যারা দেশ পরিচালনা করে,
সুযোগ পেলে তারাও নিজের পেট টাকে ভরে।
নাইবা বললাম সরকারী কর্মকর্তার কথা।
দুর্নীতিতে লিপ্ত তারাও যথা তথা।
দেশে যারা গরীব শ্রেণী খেতে নাহি পায়,
দুর্নীতির কালো হাত থেকে তারাও রক্ষা নাহি পায়।
প্রশ্ন আমার তাদের কাছে
যারা দেশ করিল স্বাধীন।
দেশটা কেন এখনো সন্ত্রাসীদের অধীন?
এখনো কেন রক্ত ঝড়ে বাংলার মাটিতে?
এখনো কেন বোমার শব্দ এখানে সেখানে?
এখনো কোন লাশ পরে থাকে মাঠে আর ময়দানে?
তাহলে কি দেশ স্বাধীন হয় নাই?
নাকি স্বাধীনতাকে আমরা গ্রহণ করিনাই?
নাকি স্বাধীনতাকে রক্ষা করতে মোরা অক্ষম?
বাঙ্গালীরা বীরের জাতি প্রমান ঐ ইতিহাস,
স্বাধীনতার জন্য তারাযুদ্ধ করেছে নয়মাস।
তাহলে কোন যারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে,
যারা দেশের জন্য কুরবান করেছে প্রান
হে মানুষ বলো, বলো হে বাঙ্গালি জাতি,
কেন দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে
রাখতে পারবোনা তাদের মান?
