ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পরীমনির বিশেষ দিন উদযাপন

  • আপলোড তারিখঃ 25-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 342044 জন
মালয়েশিয়ায় পরীমনির বিশেষ দিন উদযাপন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বিনোদন রিপোর্টার


প্রতি বছর বেশ জাঁকজমকভাবে নিজের জন্মদিন পালন করেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কিন্তু গত ৩ বছর ধরে নিজের জন্মদিন আগের মতো ঘটা করে উদযাপন করতে দেখা যায়নি তাকে। ঘরোয়াভাবেই পালন করেছেন বিগত ৩ বছর। তবে, পুত্রের জন্মদিনে কোনো কমতি রাখেন না এই অভিনেত্রী। কিন্তু এবারের জন্মদিনে কিছুটা ব্যতিক্রম দেখা গেল। এমনকি এবারের জন্মদিনে নিজেকে নিজেই শুভেচ্ছা জানালেন পরী।


গতকাল ছিল এ নায়িকার জন্মদিন। এবারের জন্মদিনে মালয়েশিয়া থাকায় দেশ ছাড়ার আগেই প্রিয়জন ও বন্ধুরা পরীর জন্মদিন করে একাধিকবার। এদিকে, গতকাল ফেসবুকে জন্মদিনের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন শুধু বেঁচে থাকার চেয়ে, জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ- সবকিছু নিয়েই আজকের এই জীবন। পোস্টের শেষে নিজেকে নিজেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- শুভ জন্মদিন নিজেকে। এ বছর জন্মদিন মালয়েশিয়ায় করছেন পরীমনি। ছবিতে দুই বন্ধু ও একমাত্র পুত্রকে নিয়ে জন্মদিন উদযাপন করতে দেখা গেছে তাকে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি