ঢাকা | বঙ্গাব্দ

প্রশাসনের চেয়ারে নয়,মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন ইউএনও জিন্নাত শহীদ পিংকি

  • আপলোড তারিখঃ 25-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 341704 জন
প্রশাসনের চেয়ারে নয়,মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন ইউএনও জিন্নাত শহীদ পিংকি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নূর মোহাম্মদ জামালপুর প্রতিনিধি


জামালপুর সদর উপজেলার প্রশাসনিক কাজ এখন যেন এক নতুন মাত্রা পেয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি–এর হাত ধরে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মানবিকতা,সেবা ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।


জনগণের পাশে থেকে কাজ করা,অসহায় মানুষের ঘরে পৌঁছে যাওয়া,সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা,মাদকমুক্ত যুবক সমাজ গড়া, বাল্যবিবাহে নিরুৎসাহিত করা,বেকার মুক্ত সমাজ গড়া,এসবই এখন তার প্রশাসনিক কাজের মূল অঙ্গ। যখনই কোথাও অসহায় বা দুস্থ কারো খবর পান, তখনই নিজে ছুটে যান তার পাশে। কখনো নিজের হাতে খাদ্য ও ওষুধ পৌঁছে দেন,কখনো আশ্রয়ের ব্যবস্থা করে দেন, কখনো হুইলচেয়ার নিয়ে হাজির হোন অসহায় মানুষের বাড়িতে তার এই মানবিক পদক্ষেপে ইতিমধ্যে জেলার সর্বত্র প্রশংসার ঝড় উঠেছে।


সম্প্রতি শহরে মৃদ্দাপাড়ায় অসহায় বৃদ্ধা মা হেনার কাঁধে অসুস্থ ছেলের দায়িত্ব এমন সংবাদ পেয়ে ইউএনও জিন্নাত শহীদ পিংকি নিজেই সেখানে উপস্থিত হয়ে বৃদ্ধা ও তার অসুস্থ সন্তানের জন্য তাৎক্ষণিক খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন। এরআগে শহরের হরিপুর এলাকার অসহায় বৃদ্ধা নিঃসন্তান ফাতেমার পাশে দাড়িয়ে তাকে সরকারি ভাবে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। এমন অসংখ্য দায়িত্বশীল কাজ গুলোই তুলে ধরে তার মানবিক মনোভাব ও জনসেবার প্রতিশ্রুতি।

তিনি প্রতিনিয়তই অসহায় পরিবারের জন্য সরকারি সহায়তা পৌঁছে দেন,শিক্ষা বঞ্চিত শিশুদের সহায়তা করেন শীতবস্ত্র ও খাদ্য বিতরণ কার্যক্রম তদারকি করেন দুঃস্থ নারীদের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্প চালু করেছেন। তার দক্ষ নেতৃত্বে সদর উপজেলায় উন্নয়নের গতি বেড়েছে বহুগুণে। গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও জনপদ উন্নয়ন ডিজিটাল সেবা সহজলভ্যকর শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ও গুণগত মান বৃদ্ধি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম পরিবেশ ও সামাজিক সচেতনতায় বিশেষ উদ্যোগ


ইউএনও জিন্নাত শহীদ পিংকি বলেন,আমি চাই জনগণ অনুভব করুক—প্রশাসন তাদের পাশে আছে। অসহায় মানুষ দেখলে আমি আর বসে থাকতে পারি না। এটা আমার দায়িত্ব। তার কাজের ধারা ও সহজ-সরল আচরণে জনপ্রিয় হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষের কাছে। অনেকে এখন তাকে অসহায়দের ভরসা”ও “মানবিক ইউএনও  হিসেবে আখ্যা দিচ্ছেন জামালপুর সদর উপজেলা এখন মানবিক প্রশাসনের উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে এর পেছনে সবচেয়ে বড় অবদান ইউএনও জিন্নাত শহীদ পিংকি–এর নিষ্ঠা, সততা ও দয়ালু মন। তিনি দেখিয়ে দিয়েছেন—সত্যিকারের প্রশাসক শুধু আদেশ দেন না মানুষের হৃদয় ছুঁয়ে কাজ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি