ঢাকা | বঙ্গাব্দ

কোপার ফাইনালে আর্জেন্টিনা

  • আপলোড তারিখঃ 10-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2828127 জন
কোপার ফাইনালে আর্জেন্টিনা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

অবশেষে মেসির পায়ে গোল, লম্বা সময় ধরে ছন্দে নেই এই ফুটবল জাদুকার। এর পেছনে বড় কারণ ছিল চোট। পুরোপুরি ফিট না থাকা মেসি চলতি কোপা আমেরিকাতেও ছিলেন ছন্দহীন। অবশেষে সেমিফাইনালে এসে প্রথম জালের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তারই ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। কানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেল আর্জেন্টিনা।

কানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়ে যান মেসি। এঞ্জো ফার্নান্দেজের পাসে হালকা করে পা ছুঁইয়ে দিয়ে চলতি কোপায় নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি।

মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা নিজেদের রঙে রঙিন করতে পারতো কানাডা। তবে পরপর দুটি সুযোগ পেয়ে দুটিই হারায় কানাডিয়ানরা। ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের গুছিয়ে নিয়ে পেয়ে গেছে জালের দেখা। জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে থাকে লিওনেল স্কালোনির দল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন মেসি।

পরিসংখ্যানে আর্জেন্টিনার ধারে কাছেও নেই কানাডা। তবুও সেমিফাইনাল বলে কথা। একটু এদিক-ওদিক হলেই হয়ে যেতে পারে বিপদ। এমন ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার মিশনেই মাঠে নেমেছে দুদল। ম্যাচের ২২তম মিনিটেই দারুণ গোলে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছেন আলভারেজ। যা কোপা আমেরিকায় এই তারকার দ্বিতীয় গোল।  


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি