ঢাকা | বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপের নিরাপত্তা প্রশ্নে ধোঁয়াশা, বিসিবির ব্যাখ্যায় স্বস্তি

  • আপলোড তারিখঃ 13-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 112915 জন
ভারতে বিশ্বকাপের নিরাপত্তা প্রশ্নে ধোঁয়াশা, বিসিবির ব্যাখ্যায় স্বস্তি ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাখ্যায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।


সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির সিকিউরিটি টিমের একটি নোটে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনটি সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের জার্সি পরা এবং নির্বাচনী সময় ঘনিয়ে আসার বিষয়টি তুলে ধরা হয়। এ বক্তব্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে।


তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ স্পষ্ট করেন, এটি আইসিসির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়; বরং সম্ভাব্য হুমকি মূল্যায়নসংক্রান্ত একটি আন্তঃবিভাগীয় নোট মাত্র।


পরে বিসিবিও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির নিরাপত্তা বিভাগের সঙ্গে আলোচনার নোট, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একই সঙ্গে জানানো হয়, বিশ্বকাপের ভেন্যু অন্যত্র সরানোর বিষয়ে বিসিবি এখনো আইসিসির আনুষ্ঠানিক জবাব পায়নি।


বিসিবির এই ব্যাখ্যায় আপাতত আশ্বস্ত হয়েছেন দেশের ক্রিকেট অনুরাগীরা। তাদের প্রত্যাশা—আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যাবে এবং টাইগাররা বিশ্বকাপে অংশ নিতে পারবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি