মোঃ মহিববুল্লাহ হাওলাদার, জেলা প্রতিনিধি, পিরোজপুর
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায় (পিরোজপুর ) শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাজরী মনি।
পিরোজপুর জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ঘোষণা করা হয়। তাজরী মনি ২০২৪ ইং সনে উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ- 5 পেয়ে উত্তীর্ণ হন।
তিনি চিংগুড়িয়া নূরুল ইসলাম হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাদিয়া আফরোজ এর সন্তান। উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ গত (৭ জানুয়ারি) ভান্ডারিয়া উপজেলা পর্যায়ে ১২ টি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন তাজরী মনি। তিনি এর আগে জেলা,উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও বক্তৃতা সহ বিভিন্ন প্রতিভায় প্রথম স্থান অধিকার করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। তাই শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী মনি সহ সকল শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা চেয়েছেন অধ্যক্ষ মোঃ এনায়েত করিম সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
