ঢাকা | বঙ্গাব্দ

জিনজিরা বাজারে মোবাইল কোর্ট, ১৫ দোকানে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 20-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16347 জন
জিনজিরা বাজারে মোবাইল কোর্ট, ১৫ দোকানে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৫টি দোকানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আজ শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের বৈধ ক্রয়মূল্যের কাগজপত্র দেখাতে না পারার অভিযোগ পাওয়া যায়।


উপজেলা প্রশাসন জানায়, ভোক্তার অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অনিয়মে সংশ্লিষ্ট দোকানিদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


ইউএনও ওমর ফারুক বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি