ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ৫ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ 22-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10699 জন
কেরানীগঞ্জে ৫ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগরে পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ঢাকা জেলা শাখা।


রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) আগানগর আম- বাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ঢাকা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।


অনুষ্ঠানে শাহিনুর ইসলাম বলেন, রমজান মাসে রোজাদারদের সহায়তায় দলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেন। কষ্ট করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইফতার সামগ্রী গ্রহণ করায় তিনি উপস্থিতদের ধন্যবাদ জানান।


বক্তব্যে তিনি অভিযোগ করেন, এলাকাবাসীর সমর্থন থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে নির্বাচনে পরাজিত করা হয়েছে। তবে তিনি বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন জামায়াতের আমির মো. ইফতেখার আহমেদ শাকিল। এ সময় ঢাকা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য জামাল হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি