ঢাকা | বঙ্গাব্দ

এফবিসিসিআইয়ের প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত বাণিজ্য মন্ত্রী'কে অভিনন্দন জানান

  • আপলোড তারিখঃ 24-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6500 জন
এফবিসিসিআইয়ের প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ  নবনিযুক্ত বাণিজ্য মন্ত্রী'কে অভিনন্দন জানান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :


সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির  সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শওকত আজিজ রাসেল নেতৃত্বাধীন "প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ"-এর নেতৃবৃন্দ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়েছে পরিষদের নেতৃবৃন্দ এই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সমন্বয়ক, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব রানা চৌধুরী এবং ব্যবসায়ী নেতা, সহ-সমন্বয়ক আহসান হাবিব সেতু আশাবাদ ব্যক্ত করে বলেন, আব্দুল মুক্তাদিরের মত একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিক এবং বিজনেস আইকনের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী এবং অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাণিজ্য মন্ত্রীর সুদৃষ্টিতে আগামী তিন মাসের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।

সেখানে আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সদস্য মাহবুব রুনু, মেহ্দি আলী, ইকবাল জামাল জুয়েল, কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি, ড. সাদী-উজ-জামান, মতিন খান, কামাল হোসেন পলাশ, রবিন হোসাইন, আবুল কালাম আজাদ, সাবিনা ইয়াসমিন, ইমরানুল হক কামাল (ভার্ড কামাল), মোস্তাফিজ সহ আরো অনেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি