ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

  • আপলোড তারিখঃ 24-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22134 জন
পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ছবির ক্যাপশন: .

>> স্টাফ রিপোর্টার


পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।


আলী হোসেন ফকিরকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরেরবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। 


এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।


উল্লেখ্য যে, মো. আলী হোসেন ফকির ৫ এপ্রিল ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বি.কম (অনার্স), এম.কম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।


কর্মজীবনে তিনি ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএন), উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), পুলিশ সুপার (নেত্রকোনা, ফেনী ও মাগুরা), কমান্ড্যান্ট (আরআরএফ সিলেট) এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন এবং প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ সফর করেন।


বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। তাঁর সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি