ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে অ্যাওয়ার্ড পেলেন ওসি হাফিজুর রহমান

  • আপলোড তারিখঃ 09-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2593477 জন
ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে অ্যাওয়ার্ড পেলেন ওসি হাফিজুর রহমান ছবির ক্যাপশন: ......................

মোঃ চপল সরদার::

 আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাওয়ার্ড পেলেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।  বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম ও মানবাধিকার জোট এর যৌথ উদ্যোগে গত  ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার  বিকেল ৪ টায়, কবি সুফিয়া কামাল মিলায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সাহবাগ, ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা একুশে পদক প্রাপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন খুবই খুশনুর বিশিষ্ট কবি ও গীতিকার উপদেষ্টা বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। এছাড়াও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যারা যারা পেয়েছেন  ড. আসিফ নজরুল উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  লেঃজেনারেল(অবঃ)মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা স্বরাষ্ট্র কৃষি বিষয়ক মন্ত্রণালয়, জনাব বাহারুল আলম পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, অধ্যাপক ডাক্তার মোঃ এনায়েত করিম সাবেক চেয়ারম্যান রেডিওলজি ইমেজিং বিভাগ বিএসএমএমইউ,আশিক আহমেদ উপদেষ্টা এটিএন বাংলা,  মোঃ হাফিজুর রহমান পিপিএম অফিসার ইনচার্জ উত্তরা পশ্চিম থানা ডিএমপি, ঢাকা, আখি আলমগীর বিশিষ্ট সংগীত শিল্পী, সৈয়দা কামরুন নাহার শাহনুর চলচ্চিত্র অভিনেত্রী।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি