ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরা-৩: নেতাকর্মীদের একাংশের দাবি—ডাঃ শহিদুল আলমের মনোনয়ন অপরিহার্য

  • আপলোড তারিখঃ 09-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301467 জন
সাতক্ষীরা-৩: নেতাকর্মীদের একাংশের দাবি—ডাঃ শহিদুল আলমের মনোনয়ন অপরিহার্য ছবির ক্যাপশন: সংগৃহীত


মোঃ আকরাম হোসেন



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেওয়াই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি। কালীগঞ্জ উপজেলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় নেতারা জানাচ্ছেন, দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ভুল সিদ্ধান্ত হলে আসনটি হারানোর আশঙ্কা রয়েছে।



নেতাকর্মীরা রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ করছে। তাদের একটাই দাবি—কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে জনগনের আস্থাভাজন ও দরিদ্র মানুষের পাশে থাকা ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে।

বিএনপি নেতাকর্মীরা জানান, ডাঃ শহিদুল আলম দীর্ঘদিন ধরে দুস্থ ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, বেকার যুবক, কন্যাদায়গ্রস্থ পরিবার, গৃহহীন ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কাজ করছেন। এছাড়া মসজিদ, মাদরাসা, মন্দির, স্কুল-কলেজসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য তার অবদান স্পষ্ট। তাই শুধু সাতক্ষীরা-৩ আসন নয়, খুলনা বিভাগের মধ্যে তার নাম মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা আছে।



সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ (জাকির) বলেন, “আমরা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের অংশ নেই। আমাদের দৃষ্টি জনগনের স্বার্থে। দলীয় ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ, পুনর্বিবেচনার মাধ্যমে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দিন। তিনি সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বটবৃক্ষ, যা দলের দুঃসময়ে ছায়া দিয়ে পথ প্রদর্শন করেছে।”


রাজু আহম্মেদ আরও বলেন, “আসুন সংঘাত নয়, সমাধানের পথে এগিয়ে যাই। সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমের বিকল্প নেই। একবার নয়, লক্ষবার বলি—ডাঃ শহিদুল আলমই এই আসনের জনতার একমাত্র আস্থা ও প্রিয় নেতা।”



নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি