নান্দাইল প্রতিনিধি, খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে মোছা. হাসনা বেগম (২০) নামের এক নারী মৃত্যু হয়েছে। বুধবার ১৬ এপ্রিল দুপুর ২টার দিকে শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. হাসনা বেগম নুরুল হকের মেয়ে।গত প্রায় ১০ মাস আগে তার বিয়ে হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে মুষলধারে দুপুর ২টার দিকে মুষলধারে বৃষ্টি ছাড়াও বজ্রপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে একটি ধানক্ষেতে ধান কাটছিলেন বাবা নুরুল হক। এ সময় বাবা বৃষ্টিতে ভিজছেন দেখে মেয়ে হাসনা একটি প্লাস্টিকের কাগজ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এ অবস্থাতে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন,ঘটনা সত্য। খবর পেয়ে একজন উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
