ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সংস্কার হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা

  • আপলোড তারিখঃ 29-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73204 জন
কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সংস্কার হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হচ্ছে।


আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।


অভিযানকালে ইউএনও উমর ফারুক বলেন, সরকারিভাবে শুভাঢ্যা খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। খাল খনন ও দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনার কারণে সাময়িকভাবে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের মুখে জমে থাকা ময়লা অপসারণের কাজ চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।


তিনি আরও বলেন, কেরানীগঞ্জের সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে। ভবিষ্যতে কেউ খালের জায়গা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানের সময় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি