ঢাকা | বঙ্গাব্দ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা–বন্ধ নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

  • আপলোড তারিখঃ 17-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23705 জন
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা–বন্ধ নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ থাকবে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। আদালতের নির্দেশনা প্রশাসনিক অবস্থানের ভিন্নতার কারণে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


রোববার বাংলাদেশ হাইকোর্ট রমজান মাসে সব নিম্ন-মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেন। তবে পরদিন সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-এর চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। ফলে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।


অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখা বিষয়ে আদালতের নির্দেশনায় সুনির্দিষ্ট কিছু উল্লেখ না থাকায় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


শিক্ষা-সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, বিষয়টি মূলত নতুন সরকারের শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দায়িত্ব গ্রহণের পরপরই তাকে বিষয়ে সিদ্ধান্ত দিতে হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।


সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বার্ষিক ছুটির একটি প্রস্তাব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী রমজান, ঈদুল ফিতর অন্যান্য ছুটি মিলিয়ে আগামী মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।


অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রস্তাব বহাল থাকবে কি না বা কোনো পরিবর্তন হবে কি নাসে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।


শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান, রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষকদের আন্দোলন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, যা পাঠদান শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। কারণে চলতি বছরে ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং রমজানের প্রথম দিকে বিদ্যালয় খোলা রেখে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়।


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে এবং কর্মরত শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখের বেশি। রমজানে বিদ্যালয় বন্ধ রাখার দাবিও শিক্ষক অভিভাবকদের একটি অংশের পক্ষ থেকে উঠেছে।


সংশ্লিষ্টরা বলছেন, আদালতের নির্দেশনা সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত অবস্থান জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি