ঢাকা | বঙ্গাব্দ

ভোক্তাপর্যায়ে দাম বাড়লো এলপি গ্যাসের

  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2775963 জন
ভোক্তাপর্যায়ে দাম বাড়লো এলপি গ্যাসের ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

মো. জাহিদুর রহমান >>


চলতি অক্টোবর মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি  গ্যাস সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বুধবার (২ অক্টোবর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৪২১ টাকা যা আগস্ট মাসের চেয়ে ৪৪ টাকা বেশি ছিলো। গত  আগস্ট  মাসে ছিল ১,৩৭৭ টাকা।


ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।


এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।


উল্লেখ্য, প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি